মেহের আমজাদ, মেহেরপুর//
পবিত্র কোরআন তেলাওয়াত, কবর জিয়ারত ও স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে মেহেরপুরে শহীদ ৫ রোভারের ২২ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল বুধবার মেহেরপুর জেলা রোভার দিবসটি পালন উপলক্ষে এ দিন সকাল ৯টার দিকে নিহত ৫ রোভারের কবর জিয়ারত করার মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করে। এ উপলক্ষে মেহেরপুর সরকারি কলেজ মসজিদে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয। পরে জেলা স্কাউট ভবন প্রাঙ্গণে স্কাউটস ভবন প্রাঙ্গণে শহীদ রোভার স্মৃতিসৌধের বেদীতে পুস্পমাল্য অর্পণ করা হয়।
রোভারের ঢাকা অঞ্চলের সম্পাদক এ কে এম সেলিম এর নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে রোভারের এলটি শহিদুল ইসলাম, ডিআরসি আশরাফ উদ্দিন,আবুল খায়ের,মেহেরপুর জেলা রোভার এর সহ-সভাপতি প্রফেসর ফজলুল হক,নুরুল আহমেদ,সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বর্তমান সাধারণ সম্পাদক ফররুক আহম্মেদ, নিহত রোভার জাভেদ ওসমানের পিতা সফিউদ্দীন আহমেদ,মাসুম হোসেনের পিতা মোয়াজ্জেম হোসেন, মনিরুল ইসলামের পিতা শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ১৯৯৭ সালের ২৩ অক্টোবর মেহেরপুরের এক দল রোভার সিলেট লাক্কাতুরা চা বাগানে ৯ম এশিয়াা প্যাসিফিক ও ৭ম বাংলাদেশ রোভার মুটে অংশ গ্রহনের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর মানিকগঞ্জের কাছে সড়ক দুর্ঘটনায় রোভার জাভেদ ওসমান, মাসুম হোসেন,মনিরল ইসলাম, আমিনুল ইসলাম ও মাহফুজ রহমান মাফুজ ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।

