পিরোজপুরে যৌন হয়রানী রোধে সচেতনতামূলক সাইকেল র‌্যালী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, অক্টোবর ২৮, ২০১৯

পিরোজপুরে যৌন হয়রানী রোধে সচেতনতামূলক সাইকেল র‌্যালী

সময় সংবাদ ডেস্ক//
মাদক ও যৌন হয়রানী রোধে পিরোজপুরে সোমবার সকালে সচেতনতামূলক সাইকেল র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে ও পিকেএসএফ এর সহযোগীতায় এ র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলা স্টেডিয়াম থেকে সাইকেল র‌্যালীর উদ্বোধন করেন প্রধান অতিথি পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। প্রধান অতিথি নিজেও সাইকেল র‌্যালীতে অংশ গ্রহণ করেন। র‌্যালীটি স্থানীয় শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। 
র‌্যালী শেষে শিল্পকলা মিলনায়তনে রিকের সহকারী জোনাল ম্যানেজার মো: মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোল¬া আজাদ হোসেন, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা 

Post Top Ad

Responsive Ads Here