দিনেরাতে ১৮ ঘন্টা কাজ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা -খন্দকার মোশাররফ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, অক্টোবর ২৮, ২০১৯

দিনেরাতে ১৮ ঘন্টা কাজ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা -খন্দকার মোশাররফ


ফরিদপুর প্রতিনিধি :
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক মন্ত্রী ও ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পন্ন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগণের কল্যাণে তিনি দিনেরাতে ১৮ ঘন্টা কাজ করেন। এই দেশের জনগণের জন্য তিনি নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন।
    
ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দীর্ঘ ১৭ বছর পর আজ সোমবার (২৮ অক্টোবর) দুপুরে ঈশান গোপালপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন আয়োজন করা হয়।
    
খন্দকার মোশাররফ হোসেন এসময় বলেন, অতীতে আওয়ামী লীগের যেকোন দুঃসময়ে তৃণমূলের ত্যাগী নেতা-কর্মীরাই দলের শক্তি যুগিয়েছেন। তারাই আওয়ামী লীগের পথচলার সাথি। তিনি বলেন, দেশে আজ মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে। মানুষের জীবনমান উন্নয়ন হয়েছে। আজ রাস্তাঘাটে ভিক্ষুক পাওয়া যায় না। এজন্য শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে যাতে দেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হতে পারে।
    
এসময় তিনি বিএনপি আমলের সমালোচনা করে বলেন, খালেদা জিয়া ক্ষমতায় থাকতে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপড়ে নানাভাবে জুলুম নির্যাতন হয়েছে। অথচ আমরা বিএনপি নেতাকর্মীদের কখনোই কোন অত্যাচার নির্যাতন করিনা। তিনি প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে দেশের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের চিত্র তুলে ধরেন তার বক্তব্যে।
   
ঈশান গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিদায়ী কমিটির সভাপতি মো. খলিলুর রহমান বেপারীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম লেভী, সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, সদর উপজেলার আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা যুবলীগের আহবায়ক এএইচএম ফোয়াদ, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ইমতিয়াজ হাসান রুবেল, ঈশান গোপালপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম মজনু প্রমুখ।
    
সম্মেলনের শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে শুভ সূচনা করা হয়।

বিকেলের সভায় সাধারন সম্পাদক পদে কোন প্রার্থী না থাকায় এস এম সুলতানকে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত হন। সভাপতি পদে একাধিক প্রার্থী থাকায় পরবর্তীতে সভাপতির নাম ঘোষনা করা হবে বলে জানাগেছে। 

Post Top Ad

Responsive Ads Here