সময় সংবাদ ডেস্ক//
কাশ্মীর ইস্যুতে আবারও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন পাকিস্তানি পপ গায়িকা রাবি পিরজাদা। এবার মোদির ওপর আত্মঘাতী হামলা চালানোর হুমকি দিয়েছেন তিনি।
সম্প্রতি এক ছবি টুইট করে মোদির ওপরে আতœঘাতী হামলার হুমকি দেন তিনি। শুধু তাই-ই নয়। মোদিকে হিটলার বলেও সম্বোধন করেছেন তিনি। পিরজাদার ওই টুইট মুহূর্তে ভাইরাল হয়। অনেকে শেয়ারও করেন।
টুইট করা ওই ছবিতে দেখা যায় পোশাকের ওপরে ভারী বিস্ফোরক লাগিয়ে রেখেছেন পিরজাদা। পিরজাদার ছবির ক্যাপশন দেখেই পরিষ্কার তিনি মোদির ওপরে আত্মঘাতী হামলার ইঙ্গিত দিচ্ছেন। এছাড়াও নিজেকে কাশ্মীরের মেয়ে বলেও সম্বোধন করেন পিরজাদা।
এর আগেও মোদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে আক্রমণ করেছিলেন রাবি পিরজাদা। গত ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের উপর থেকে সংবিধানের বিশেষ মর্যাদা সম্পর্কিত ৩৭০ ধারা বিলোপ করে ভারত। এরপর পাক গায়িকা একটি টুইট করেছিলেন। সেই টুইটের ভিডিওতে অনেকগুলো সাপ ও কুমিরের সঙ্গে দেখা যায় পিরজাদাকে। তখন সাপ ও কুমির নিয়ে মোদিকে অভিশাপ দেন।

