দক্ষিণ আফ্রিকায় ডাকাতের আগুনে দগ্ধ বাংলাদেশি যুবকের মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ২৩, ২০১৯

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের আগুনে দগ্ধ বাংলাদেশি যুবকের মৃত্যু

সময় সংবাদ ডেস্ক//
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের দেয়া আগুনে দগ্ধ হয়ে মাদারীপুরের শিবচরের ইমরান (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার বাংলাদেশ সময় ভোরে দক্ষিণ আফ্রিকার এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। 

এর আগে, গত সোমবার (২১ অক্টোবর) রাতে ডাকাতের দেয়া আগুনে দগ্ধ হন ইমরান। ইমরানের খালাতো ভাই আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত ইমরান উপজেলার দ্বিতীয়াখন্ড ইউনিয়নের মুজাফফরপুর খলিফাকান্দি এলাকার দুদু মিয়া খলিফার ছেলে।

জানা গেছে, দক্ষিণ আফ্রিকার ওরেঞ্জফার্ম স্থানে ব্যবসা করতেন ইমরান। সোমবার রাতে একদল ডাকাত হানা দেয় তার দোকানে। ডাকাতি শেষে দোকান আটকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন ডাকাতেরা। এসময় আব্দুর রহিম নামে শিবচরের আরও এক যুবকও আহত হন।
গুরতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে অন্য প্রবাসীরা স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার বাংলাদেশ সময় ভোরে তার মৃত্যু হয়। অন্যদিকে আহত রহিম চিকিৎসাধীন রয়েছেন।

ইমরানের মৃত্যুর খবর গ্রামের বাড়ি মাদারীপুরে পৌঁছালে স্বজনদের আহাজারি শুরু হয়। এতে শোক নেমে আসে পুরো এলাকায়।

নিহত ইমরানের খালাতো ভাই আব্দুস সালাম বলেন, 'ডাকাতি শেষে ডাকাতরা দোকানে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে দোকানে থাকা ইমরান দ্বগ্ধ হন। পরে স্থানীয় হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। কিন্তু আজ ভোরে আমরা তার মৃত্যুর খবর পাই।’

মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম জানান, আবেদন করলে আমরা লাশটি দেশে আনার ব্যবস্থা করা হবে। একইসঙ্গে পরিবারকে সহযোগিতা করার চেষ্টা করবো।

Post Top Ad

Responsive Ads Here