মহুয়া জান্নাত মনি,রাঙ্গামাটি প্রতিনিধি:
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং এমপি’র মাতা শ্রদ্ধেয়া মা চ য়ই এর পরলোকগমনে রাঙ্গামাটির প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শাহ্ বহুমুখী উ”চ বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত স্বে”ছাসেবী সংগঠন নির্মলেন্দু চৌধুরী মেমরিয়্যাল ফাউন্ডেশনের সভাপতি মুক্তিযোদ্ধা রনজিৎ কুমার বড়–য়া ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান মানিক’সহ সংঠনের সকল সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন ও তাঁর পরলোকগত মায়ের বিদেহী আন্তর চিরয়ী শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ, গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে বান্দরবান শহরের ফায়ার সার্ভিস সংলগ্ন লাল মোহন বাহাদুর ভিলায় পরলোক গমন করেন শ্রদ্ধেয়া মা চ য়ই। মৃত্যুকালে তাঁহার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি মৃত্যুকালে একমাত্র পুত্র বীর বাহাদুর’সহ স্বাজনদের রেখে যান। বার্ধক্য জনিত কারনে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন।

