শাহ আমানতে ১৫ কেজি স্বর্ণসহ যুবক আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, অক্টোবর ১৮, ২০১৯

শাহ আমানতে ১৫ কেজি স্বর্ণসহ যুবক আটক

সময় সংবাদ ডেস্ক//
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১৩০ পিচ স্বর্ণের বারসহ সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা মো. জয়নাল আবেদিন (২৩) নামে এক যাত্রীকে আটক করা হয়েছে।

জব্দ করা স্বর্ণের বারের ওজন ১৫ কেজি বলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বাসস।

শুক্রবার সকাল ৮টা ১০ মিনিটে দুবাইয়ের শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার ফ্লাইটে ওই যাত্রী বিমানবন্দরে অবতরণ করেন।আটক জয়নাল চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার গোপালঘাটা গ্রামের নুরুল হকের ছেলে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সরোয়ার ই জামান বলেন, বিমান যাত্রী জয়নালের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তার লাগেজ তল্লাশি করা হয়।

তিনি বলেন, লাগেজে চার্জার লাইটের ছয়টি ব্যাটারির মধ্যে কৌশলে লুকিয়ে রাখা ১৫ কেজি ওজনের ১৩০ পিচ স্বর্ণের বার জব্দ করা হয়।

Post Top Ad

Responsive Ads Here