চরভদ্রাসনে ১৫ জেলের দন্ড - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, অক্টোবর ১৮, ২০১৯

চরভদ্রাসনে ১৫ জেলের দন্ড

সময় সংবাদ ডেস্ক//
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পদ্মা নদীতে গত বৃহস্পতিবার রাতভর ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ইলিশ নীধনের দায়ে প্রত্যেককে একমাস করে ১৫ জেলেকে বীনাশ্রম কারাদ- দেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. বায়েজিদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের অন্যরা হলেন-সহাকারী মৎস্য কর্মকর্তা আবু বক্কর ছিদ্দীক, চরভদ্রাসন থানার এ এসআই রাকেশ ও পুলিশ সদস্যরা।

দন্ডপ্রাপ্ত জেলেরা হলো-দুদু মিয়া (৩০) হান্নান (২২) মিজানুর রহমান (২৮) আছাদ (২১) ছিদ্দিক ফকির (৩৫) সবুজ শিকদার (১৮) সজিব (২৪) মঞ্জু (৩৫) রুবেল (২২) শাহজালাল (৩৫) মিরাজ বেপারী (২৩) ঞুমায়ন খান (৩৪) শেখ রশিদ (২৭) ভেলানাথ মালু (৪৫) ও আহাম্মদ বেপারী (৩৪)। দন্ড প্রাপ্ত জেলেদের ফরিদপুর কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া অভিযানে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং আটককৃত ৯৫ কেজি ইলিশ মাছ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরন করা হয় বলে জানা যায়।

Post Top Ad

Responsive Ads Here