নিরেন দাস(জয়পুরহাট)প্রতিনিধিঃ
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ইটাখোলা নামক বাজারে বাংলাদেশ সরকারে অনুমোদন ছাড়া ভুয়া কাগজ পত্র দেখিয়ে ডাক্তারি করার অপরাধে এক জয়পুরহাট র্যাব-৫ আটক করে ওই ভুয়া ডাক্তার কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের জেল ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা যায়, জেলার ক্ষেতলাল উপজেলার ইটাখোলা বাজার নামক স্থানে ইউনানী পাশ না করে ইউনানী ডাক্তার হিসেবে বগুড়া জেলার সুলতানগঞ্জ পাড়ার আয়েজ উদ্দিনের পুত্র ফারুক আহম্মেদ বেশ কিছুদিন থেকে চিকিৎসা করে আসছিল। সরকার অন-অনুমোদিত কম্পানির বেশ কিছু ওষুধ উচ্চ মূল্য নিয়ে চিকিৎসা চালিয়ে আসছিলেন। সোমবার রোগিদের গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট র্যাব-৫ অভিযান চালিয়ে তাকে আটক করে । পরে উপজেলা নির্বাহী অফিসার আরফাত রহমানকে সংবাদ দিলে তিনি ঘটনা স্থলে গিয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে বাংলাদেশ ইউনানী এবং আয়ুবেদিক প্র্যাকটিশানরস অধ্যাদেশ ১৯৮৩ এর ৩০ – (৩) ধারা মোতাবেক ৬ মাসের বিনাশ্রম জেল ও এক হাজার টাকা জড়িমানা অনাদায়ে আরো ১৫ দিন জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এ সময়ে উপস্থিত ছিলেন ক্ষেতলাল পৌরসভার মেয়র সিরাজুল ইসলাম বুলু, স্থানীয় ডাঃ আতাউর রহমান ইউএইচএফপিও, ডাঃ ওমর ফারুক সহ আরও অন্যান্যরা।

