মেহেরপুরে ট্রলি চাপায় শিশু মৃত্যু মামলায় চালকের সাড়ে ৩ বছরের কারাদন্ড - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, অক্টোবর ২৯, ২০১৯

মেহেরপুরে ট্রলি চাপায় শিশু মৃত্যু মামলায় চালকের সাড়ে ৩ বছরের কারাদন্ড

মেহের আমজাদ, মেহেরপুর //
বেপরোয়া ভাবে ট্রলি (অবৈধ ইঞ্জিন চালিত)গাড়ি দুর্ঘটনায় শিশু মৃত্যু মামলায় ট্রলিচালক তৌফিককে পৃথক দুটি ধারায় বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল সোমবার বিকেলে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ শাহীন রেজা এ রায় দেন। সাজাপ্রাপ্ত তৌফিক মুজিবনগর উপজেলার রামনগর গ্রামের আখের আলীর ছেলে।

মামলার এজাহারে জানা গেছে ২০১৮ সালের ১ আগস্ট সকাল ৮টার দিকে ভবানীপুর গ্রামের আসলাম হোসেনের মেয়ে স্নিদ্ধা খাতুন (১০) সাইকেল নিয়ে বল্লভপুর সড়কের একটি দোকানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তৌফিক তার ট্রলি নিয়ে বেপরোয়াভাবে এসে স্নিদ্ধাকে ধাক্কা মারে। এতে স্নিদ্ধা মারাত্মক আহত হয়। আহত অবস্থায় প্রথমে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় মেহেরপুরের মুজিবনগর থানায় ২৭৯ ও ৩০৪ (খ) ধারায় রাজপথে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে মৃত্যুর অপরাধে তৌফিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দাখিল করেন।এ মামলায় মোট ৭ জন স্বাক্ষির স্বাক্ষ্য প্রদান করে। এতে  আসামী তৌফিক দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে ২৭৯ ধারায় ১ বছর ৬ মাস এবং ৩০৪ ধারায় ২ বছরের সাজা দেন। মামলায় রাষ্ট্রপক্ষে এপিপি রুত শোাভা মন্ডল এবং আসামি পক্ষে অ্যাড. খন্দকার আঃ মতিন কৌশলী ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here