মেহেরপুর জেলা প্রশাসকের আর্থিক অনুদান প্রদান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, অক্টোবর ২৯, ২০১৯

মেহেরপুর জেলা প্রশাসকের আর্থিক অনুদান প্রদান

মেহের আমজাদ, মেহেরপুর//
মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামের দাসপাড়াার রতন কুমার দাসের চিকিৎসার জন্য মেহেরপুর জেলা প্রশাসকের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসক মোঃ আতাউল গনি রতন কুমার দাসের হাতে নগদ অর্থ তুলে দেন। এ সময় বুড়িপোতা ইউপি চেয়ারম্যান মোঃ শাহ্জামান সেখানে উপস্থিত ছিলেন। রতন কুমার দাসের দুটি কিডনিই নষ্ট হওয়ায় তার আপন বোন একটি কিডনি দান করায় কিডনি প্রতিস্থাপন করার জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করলে জেলা প্রশাসক মোঃ আতাউল গনি রতন কুমারকে আর্থিক অনুদান প্রদান করেন।

Post Top Ad

Responsive Ads Here