ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলাতে ৪র্থ শ্রেণীর ছাত্র তুফানের সাপের কামড়ে মৃত্যু হয়েছে। তুফান পৌরসভাধীন চটকাবাড়িয়া গ্রামের ইতাহার উদ্দীনের পুত্র। জানাযায় বুধবার ভোর রাতে ঘরে ঘুমন্ত অবস্থায় তুফানকে সাপে দংশন করে। পরিবারের লোকজন টের পাওয়া মাত্র তুফানকে স্থানীয় সাপুড়িয়ার কাছে নেয়। কবিরাজের ঝাড়ফুক গাছাছড়া প্রয়োগের পরেও প্রাণে রক্ষা পায়নি তুফান। গত দুই মাস যাবৎ হরিণাকুন্ডুতে মোট ৭জনের সাপের কামড়ে মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানা গেছে ।

