ঝিনাইদহে এক ভুয়া চিকিৎসক কে ৬ মাসের কারাদণ্ড - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, অক্টোবর ১৭, ২০১৯

ঝিনাইদহে এক ভুয়া চিকিৎসক কে ৬ মাসের কারাদণ্ড

ঝিনাইদহ প্রতিনিধিঃ  
রোজ বৃহস্পতিবার সকালের দিকে ঝিনাইদহ শহরের নতুন হাট খোলা এলাকা থেকে আশরাফুল আলম নামে এক ভুয়া চিকিৎসক কে আটক করে ভ্রাম্যমান আদালত। পরে তাকে ৬ মাসের বিনা শ্রমকারা দন্ড দেওয়া হয়। দুপুর ১২টার দিকে তাকে কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট হেদায়েতুল্লাহ। আশরাফুল আলম ঝিনাইদহ সদর উপজেলার মামুনশিয়া গ্রামের  আব্দুল হামিদের ছেলে।  ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান সে দীর্ঘদিন ধরে চিকিৎসার নামে প্রতারণা করে আসছে এমন খবরের ভিত্তিতে জেলা শহরের নতুন হাট খোলার তিয়াসি নামের এক প্রতিষ্ঠানে অভিযান চালান হয়। এ সময় বিশেষজ্ঞ চিকিৎসক সেজে মানুষ কে চিকিৎসা দেওয়ার অভিযোগে আশরাফুল আলম কে আটক করা হয়। সে সময় ঐ স্থান থেকে বেশ কিছু চায়না তৈরি ঔষধ, লিফলেট ও ১৪ টি বিভিন্ন ব্যাংকের চেক বই, অন্যের একটি পাসপোর্ট জব্দ করা হয় এবং তাকে ৬ মাসের বিনা শ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সাথে সাথে ঐ প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here