ফরিদপুরের মধুখালীতে এক নারী মিল শ্রমিকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ১৬, ২০১৯

ফরিদপুরের মধুখালীতে এক নারী মিল শ্রমিকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার




ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের পশ্চিম আড়পাড়া রাজদারপুর গ্রামের একটি কলা বাগান থেকে কাজল রেখা রানী বিশ্বাস(৩৫) নামে এক নারী মিল শ্রমিকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। 



বুধবার সন্ধ্যার দিকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত কাজল রেখার বাড়ী মাগুড়া জেলার শ্রীপুর থানার বড়াইল গ্রামে। সে ওই গ্রামের রামগোপাল বিশ্বাসের মেয়ে। সে আড়পাড়া প্রাইড জুট মিলে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। 

পরিবারের লোকজন জানায়, মঙ্গলবার দিবাগত রাত দুইটার সময় কাজল রেখা মিলে কাজে যাবে বলে ঘড় হতে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিলো। পরে এলাকাবাসী পশ্চিম আড়পাড়া রাজদারপুর গ্রামের একটি কলা বাগানে ক্ষত-বিক্ষত অর্ধনগ্ন লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। সে স্বামী পরিত্যক্ত বলে পরিবারের লোকজন জানিয়েছে। 

এদিকে এ ঘটনার পর আজ রাতে তার মা কল্যানী বিশ্বাস বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে। 

মধুখালী থানার ওসি(তদন্ত) সাইফুল ইসলাম জানান, কাজল রেখা আড়পাড়া প্রাইড জুট মিলে রাতে কাজে যাবে বলে মঙ্গলবার দিবাগত রাত দুইটার সময় ঘড় থেকে বের হয়। এরপর আজ তার বাড়ীর পাশের একটি কলা বাগানে তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে সেখান থেকে তার লাশটি উদ্ধার করে। তিনি বলেন প্রাথমিকভাবে তাকে কেবা কারা গলায় শ্বাসরোধ করে হত্যা করেছে বলে মনে হচ্ছে। এছাড়া ধর্ষনের ব্যাপারটি মনে হচ্ছে তবে সেটি ময়নাতদন্ত ও ডাক্তারী রির্পোট পেলে বলা যাবে বলে তিনি জানান। এ ঘটনায় তার মা বাদি হয়ে রাতেই একটি মামলা দায়ের করেছে বরে তিনি জানান। 

এদিকে তার লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেছে বলে পুলিশ জানিয়েছে।

Post Top Ad

Responsive Ads Here