ফরিদপুর প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সাংবাদিকদের সভা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ১৯, ২০১৯

ফরিদপুর প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সাংবাদিকদের সভা


ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ইমতিয়াজ হাসান রুবেল ও প্রেসক্লাবের আরেক সদস্য সাজ্জাদ হোসেন বরকতের বিরুদ্ধে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় মিথ্যা ও বিদ্বেষমূলক সংবাদ প্রকাশের প্রতিবাদে ফরিদপুর প্রেসক্লাবের সদস্য সাংবাদিকরা প্রতিবাদ সভা করেছেন।

শনিবার দুপুরে প্রেসক্লাবের নিজস্ব মিলনায়তনে ফরিদপুর প্রেসক্লাবের সহসভাপতি মো. কামরুজ্জামান সোহেলের সভাপতিত্বে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন জ্যেষ্ঠ সদস্য অধ্যাপক মো.শাহজাহান, সহ সভাপতি সাজ্জাদ হোসেন রনি, আতম আমির আলী টুকু, প্রবীরকান্তি বালা, সাধারণ সম্পাদক হাসানউজ্জামান, নির্মলেন্দু চক্রবর্তী শঙ্কর, সঞ্জিব দাস, জাকির হোসেন, শফিকুল ইসলাম মনি, রেজাউল করিম, সুজাউজ্জামান জুয়েল, সুমন ইসলাম, মোঃ  মনিরুজ্জামান, মোঃ সেলিম প্রমুখ। 


এসময় বক্তরা দুটি পত্রিকায় প্রকাশিত সংবাদকে উদ্দেশ্যমূলক, মিথ্যা, ভিত্তিহীন ও মনগড়া সংবাদ হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান। একই সাথে মিথ্যা ও ভিত্তিহীন এমন সংবাদ প্রকাশের কারনে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয় সভায়।    

Post Top Ad

Responsive Ads Here