ভোলায় ২৮৫ পিচ ইয়াবা সহ স্কুল ছাত্রী আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ১৯, ২০১৯

ভোলায় ২৮৫ পিচ ইয়াবা সহ স্কুল ছাত্রী আটক

এ,কে এম গিয়াসউদ্দিন ভোলা প্রতিনিধি-//
ভোলা চরফ্যাশনে সপ্তম শ্রণির ছাত্রি কে ৮২৫ পিচ ইয়াবা সহ গ্রেফতারে সক্ষম হয়েছে থানা পুলিশ।সুত্র জানায় চরফ্যাশন    উপজেলার আসলামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ডাক্তার বাড়ীর সোহাগ চৌধুরীর ৭ম শ্রেণীর লিজা (১৪) কে ৮২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে চরফ্যাশন সদর থানা পুলিশ।

আজ (১৯ অক্টোবর) শনিবার রাত ৩.৩০ মিনিটে চরফ্যাশন সদর থানার অফিসার ইনচার্জ শামসুল আরেফিন ও এসআই আজিজের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে  আসামী লিজার বাড়ীতে তল্লাসী চালিয়ে একটি আলমিরার ভিতর থেকে ৮২৫ পিস ইয়াবা টেবলেট উদ্ধার করে যার বাজার মুল্য ১২লাখ টাকা।

পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী লিজার বাবা ও মা পালিয়ে যায়। চরফ্যাশন সদর থানার অফিসার ইনচার্জ শামসুল আরেফিন বলেন, আমরা তথ্য পেয়ে আসলামপর ইউনিয়নের ৫নং ওয়ার্ড খোদেজাবাগের সোহাগ চৌধুরীর ঘর তল্লাসী করে এ মাদকদ্রব্য উদ্ধার করি এ বিষয়ে পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামী লিজা ও তার বাবা সোহাগ চৌধুরী (৪০) মা বিবি কুলসুম (৩০) সহ অজ্ঞাত আরোও ৩জনের নামে মামলা করা হয়েছে মামলা নং ১২ তাং ১৯-১০-১৯

Post Top Ad

Responsive Ads Here