মদিনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩৬ ওমরাহ যাত্রীর ১১ জনই বাংলাদেশি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ১৯, ২০১৯

মদিনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩৬ ওমরাহ যাত্রীর ১১ জনই বাংলাদেশি

ডেস্ক/আন্তর্জাতিক// 
সৌদি আরবের মদিনায় সম্প্রতি সড়ক দুর্ঘটনায় ৩৬ জন ওমরাহ যাত্রী নিহত হয়েছেন। গত বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে একটি বাসের সঙ্গে অন্য একটি গাড়ির সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতেরা সবাই ওই বাসের যাত্রী ছিলেন। এ সময় আহত হয়েছেন অন্তত চারজন।  

ঘটনার তিনদিন পর দুর্ঘটনায় নিহত ৩৬ ওমরাহ যাত্রীর মধ্যে ১১ জন বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করা হয়েছে। নিহতদের ডিএনএ পরীক্ষার মাধ্যমে বিস্তারিত পরিচয় জানানো হবে। 

শনিবার জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট অফিস এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, শনিবার সৌদি আরবের সড়ক দুর্ঘটনা নিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের কাছে একটি প্রতিবেদন পাঠিয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট। 

ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ১৬ অক্টোবর মদিনায় যে বাস দুর্ঘটনা ঘটেছে, সেখানে ৪০ জন যাত্রী ছিলেন। বাসটি মদিনা থেকে মক্বা যাচ্ছিল। বাস দুর্ঘটনায় নিহত হন ৩৬ জন।  আর আহত হয়েছেন ৪ জন। 

বাসে ১৩ জন বাংলাদেশি ছিলেন। তবে ১৩ জনের মধ্যে ২ জন বাংলাদেশি মদিনা নেমে যান। বাকিরা বাসের অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মারা যান। 

বাসযাত্রীদের শরীর পুড়ে ছাই হয়ে গেছে। তাই তাদের চেনা যাচ্ছে না। ডিএনএ টেস্টের মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করা হবে।

Post Top Ad

Responsive Ads Here