সালথায় প্রধান শিক্ষকের অপসারণের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০১৯

সালথায় প্রধান শিক্ষকের অপসারণের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন


আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদি ইউনিয়নের বাউষখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাহিদুজ্জমান সাহিদের অপসারণের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার সকাল ১১ টায় বিদ্যালয়ের পাশে রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
 
এসময় এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, আহসান হাবিব, মতিয়ার রহমান, মিরাজ শেখ, জাহিদ ফকির, রনিচ খান মুন্না, আরেফিন সজিব, আনোয়ার কাজী প্রমূখ।

উক্ত মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, বিদ্যালয়ের সহকারী গ্রন্থগারীক অঞ্জু মজুমদারকে অবৈধভাবে বেতন বন্ধ করে টাকা আত্মসাৎ করেছে প্রধান শিক্ষক। বিদ্যালয়ের দারিদ্র ছাত্র-ছাত্রীদের জন্য সরকারের বরদ্দকৃত উপবৃত্তির কার্ড প্রদানের জন্য ছাত্র-ছাত্রীর কাছ থেকে ১ হাজার থেকে ১৫ শত টাকা নিয়ে আত্মসাৎ করেছে। এছাড়াও প্রধান শিক্ষক সার্টিফিকেট জালিয়াতি সহ নানা অনিয়ম ও দূর্ণীতির করে আসছে। সকল বিষয়ে অভিযোগ রয়েছে। সব অভিযোগ যতদিন পর্যন্ত সুষ্ট তদন্ত না হবে ততদিন পর্যন্ত প্রধান শিক্ষককে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে অপসারণের জোর দাবী জানান বক্তারা। 

প্রধান শিক্ষক সাহিদুজ্জামান সাহিদ সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, বিদ্যালয়ের দায়িত্ব অবহেলায় অঞ্জু মজুমদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।  

অত্র বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এমদাদ ফকির বলেন, মানববন্ধনের পরেই জরুরীভাবে মিটিংয়ে বসেছি। প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

মানববন্ধনে অংশগ্রহনকারী এলাকাবাসীর বিভিন্ন প্রশ্নের জবাবে ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে যদি একটি অভিযোগও প্রমাণিত হয় তাহলে আইনগত ব্যবস্থা গ্রহন করবো। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের বলেন, বিদ্যালয়ের সহকারী গ্রন্থগারীক অঞ্জু মজুমদার প্রধান শিক্ষকের বিরুদ্ধে একটি অভিযোগ করেছেন। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

Post Top Ad

Responsive Ads Here