ফরিদপুরের মধুখালীতে হৃদয় শেখ (২১) নামের এক পাটকল শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ মিলের স্টাফ কোয়ার্টার থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে। গলায় গামছা ও লুঙ্গি পেচানো অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়।
হৃদয় শেখ একই উপজেলার মেগচামী ইউনিয়নের চর যাদবপুর গ্রামের ইকমাল শেখের ছেলে।
সে মধুখালী উপজেলার আশাপুর গ্রামে রাজ্জাক জুট মিলের শ্রমিক ছিল এবং মিলের স্টাফ কোয়ার্টারে থাকত।
মধুখালী
থানার উপ পরিদর্শক (এস আই) সাজ্জাদ হোসেন জানান, সে আত্মহত্যা করেছে বলেই
প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা
হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে।
পরিবারের
সদস্যদের বরাত দিয়ে তিনি আরো জানান, হৃদয় মানসিকভাবে বিপর্যস্ত ছিল। সে
তিনদিন যাবত মিলে তার ডিউটিতে অনুপস্থিত ছিল বলেও জানান তিনি।

