বোয়ালমারীতে গৃহবধূর আত্মহত্যা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, অক্টোবর ১৮, ২০১৯

বোয়ালমারীতে গৃহবধূর আত্মহত্যা


বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা :
পৌরসভার ৭নম্বর ওয়ার্ড ছোলনা গ্রামের কামরুল মোল্যার স্ত্রী দুই সন্তানের জননী ছালেহা বেগম (৩৮) আত্মহত্যা করেছে বলে জানা গেছে। 

বৃহস্পতিবার (১৭.১০.১৯) সন্ধ্যা ৭টার দিকে নিজ ঘরের আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস দেয়। পরে পরিবারের লোকজন তার নিথর দেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। পারিবারিক কলহের জেরে ছালেহা গলায় ফাঁস দেয় জানা গেছে। পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে রাত ৮টার দিকে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করা হয়। 

শুক্রবার সকালে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে এটি আত্মহত্যা বলে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা নথিভুক্ত করা হয়। 

Post Top Ad

Responsive Ads Here