বরিশালে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ১৬, ২০১৯

বরিশালে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

সময় সংবাদ ডেস্ক//
নগরীর সিএন্ডবি রোডের কাজীপাড়া মোড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বহনকারী বিআরটিসি’র ডাবল ডেকার বাস ও মাহেন্দ্রার (থ্রী-হুইলার) মুখোমুখি সংঘর্ষে মঙ্গলবার বেলা বারোটার দিকে ঘটনাস্থলে এক বৃদ্ধ ও হাসপাতালে নেয়ার পথে আরেকজন নিহত হয়েছেন। নিহতরা হচ্ছেন-ঝালকাঠীর আবদুল খালেক (৬০) ও পিরোজপুরের নিপা মিস্ত্রি (২৬)।

কোতয়ালি মডেল থানার এসআই শাহজালাল জানান, যাত্রীবাহি মাহেন্দ্রটি রূপাতলী বাস টার্মিনাল থেকে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের উদ্দেশ্যে যাচ্ছিলো। পথিমধ্যে সিএন্ডবি রোডের কাজীপাড়ার মোড়ে পৌঁছলে বরিশাল বিশ্ববিদ্যালয়গামী বিআরটিসি’র ডাবল ডেকার বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই আবদুল খালেক নামের এক যাত্রী নিহত হয়। গুরুতর আহতদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার পথে অপরযাত্রী নিপা মিস্ত্রি মারা যায়। দুর্ঘটনায় আহত যাত্রী শাকিল আহমেদ, ফয়সাল, হৃদয়, ইলিয়াস, রাজিব ও অজ্ঞাতনামা এক যুবককে শেবাচিমে ভর্তি করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here