চাঁদাবাজির অভিযোগে ৭ পুলিশ সদস্য বরখাস্ত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, অক্টোবর ০১, ২০১৯

চাঁদাবাজির অভিযোগে ৭ পুলিশ সদস্য বরখাস্ত

সময় সংবাদ ডেস্ক//
চাঁদাবাজি ও আর্থিক অনিয়মের অভিযোগে খুলনা জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার দুই উপ-পরিদর্শকসহ (এসআই) ৭ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

মঙ্গলবার বিকেলে খুলনা জেলা পুলিশ সুপার (এসপি) এস এম শফিউল্লাহ সাংবাদিকদের জানান, ডুমুরিয়া উপজেলার চুকনগর থেকে একটি আর্থিক লেনদেনের অভিযোগ এসেছে সাত পুলিশ সদস্যর বিরুদ্ধে। 

আর্থিক লেনদেনে যেহেতু আমরা জিরো টলারেন্স তাই সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে এসআই হাসান ও লুৎফর এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইদুজ্জামানসহ সাত পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিষয়টি তদন্ত করে দেখা হবে কে জড়িত কে জড়িত নয় বলেও জানান এসপি শফিউল্লাহ।

Post Top Ad

Responsive Ads Here