ভেঙে ফেলা হচ্ছে রাজমনি হল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, অক্টোবর ১৪, ২০১৯

ভেঙে ফেলা হচ্ছে রাজমনি হল

সময় সংবাদ ডেস্ক//
সিনেমা হল বন্ধ হওয়ার যে হিড়িক পড়েছে এবার সেখানে যুক্ত হচ্ছে রাজমনি সিনেমা হলটি। সিনেমা ব্যবসায় ধস নামায় বন্ধ হচ্ছে হলটি। রোববার সিনেমা হল থেকে মেশিন, সার্ভার খুলে ফেলা হয়েছে। আগামী সপ্তাহে ভেঙে ফেলা হবে হলটি। 

হলের মালিক মুক্তিযোদ্ধা আহসানউল্লাহ মনির ভাইপো মোহাম্মাদ শহীদুল্লাহ এমন তথ্য নিশ্চিত করেছেন।১৯৮৩ সালে হলটি নির্মাণ করা হয়। দেশীয় চলচ্চিত্র শিল্পের উত্থান-পতনের সাক্ষী এই সিনেমা হল।

মোহাম্মাদ শহীদুল্লাহ বলেন, ‘দেশের সিনেমার অবস্থা খুব খারাপ। লাভের মুখ দেখা যাচ্ছে না। একের পর এক লোকসান দিয়ে এভাবে হলটি আর চালানো সম্ভব হলো না। তাই ভেঙে ফেলার সিদ্ধান্ত নিতে হলো।’হলটি ভেঙে ফেলে কর্পোরেট ভবন নির্মাণ করা হবে।

তবে সেখানে কোনো সিনেপ্লেক্স থাকবে না। এরই মধ্যে চাউর হয়েছে রাজমনি হল ভেঙে সেখানে একটি সিনেপ্লেক্স করা হবে। বিষয়টি গুজব দাবি করে মোহাম্মাদ শহীদুল্লাহ বলেন, ‘এখানে কোনো সিনেপ্লেক্স হচ্ছে না। কর্পোরেট ভবন নির্মাণ হবে মাত্র। কেউ যদি সিনেপ্লেক্স খুলতে চায় ভাড়া নিয়ে সেটা অন্য ব্যাপার। আমাদের তেমন কোনো পরিকল্পনা নেই।’

Post Top Ad

Responsive Ads Here