বিজিবির বিরুদ্ধে মামলা, “পররাষ্ট্রমন্ত্রী বললেন ‘বাহাদুরি‍‍’ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ১৯, ২০১৯

বিজিবির বিরুদ্ধে মামলা, “পররাষ্ট্রমন্ত্রী বললেন ‘বাহাদুরি‍‍’

সময় ডেস্ক//আইন
ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে হত্যার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। 

ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ‘গত বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানায় একটি পতাকা বৈঠকের সময় বিজিবির এক সেনার একে-৪৭ রাইফেল থেকে ছোড়া গুলিতে বিএসএফের হেড কনস্টেবল বিজয় ভান সিং (৫১) নিহত এবং রজবির যাদব নামের আরেক জওয়ান আহত হন।’

বিএসএফের এক বিবৃতির বরাত দিয়ে গণমাধ্যমটিতে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনটিতে বলা হয়, ‘এদিন সকাল নয়টার দিকে বিএসএফের একটি দল পদ্মা নদীতে বিজিবির সেনাদের এবং ভারতীয় জেলেদের মধ্যকার একটি ঝামেলা মেটাতে গেলে মুর্শিদাবাদ জেলায় ঘটনাটি ঘটে।’

বিজিবির বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি মুর্শিদাবাদের সুপারিন্টেন্ডেন্ট অব পুলিশ মুকেশ কুমার জানিয়েছেন উল্লেখ করে প্রতিবেদনটিতে বলা হয়, ‘হ্যাঁ, আমরা বিএসএফের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। একটি মামলা দায়ের করা হয়েছে এবং মামলাটি তদন্তাধীন আছে।’

এদিকে বিএসএফ সদস্যরা বাংলাদেশের রাজশাহী সীমান্তে প্রবেশ করে ‘বাহাদুরি' দেখিয়েছে। এতে বিজিবি বাধ্য হয়েই গুলি করেছে বলে উল্লেখ করেছেন  বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।  

বৃহস্পতিবার রাজশাহীর চারঘাট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে এক বিএসএফ সদস্যের নিহত হওয়ার ঘটনা নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো যেসব তথ্য দিচ্ছে তা সঠিক নয় বলেও মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এই ঘটনার জন্য তিনি বিএসএফকেই দায় দিয়েছেন।

গত দশ বছরে ৩০০ এর বেশি বাংলাদেশী মারা গেছে বিএসএফের গুলিতে এমন তথ্যের প্রেক্ষাপটে মন্ত্রী বলেন, আগে বিএসএফ বছরে অনেকজনকে মেরে ফেলত আমরা তখন কেবল দু:খ করেছি। কিন্তু গতবছর মাত্র তিনজনকে মেরে ফেলেছে। একজনের মৃত্যুও অনাকাঙ্খিত উল্লেখ করে তিনি বলেন, আমরা আগে কখনও মামলা করিনি। ভারত এখন নতুন করে করেছে। কোনো ‘পন্ডিতও’ আমাদেরকে আগে মামলা করার কথা বলেননি। আগামীতে বাংলাদেশও এই পথে হাটতে পারে বলে জানান তিনি

Post Top Ad

Responsive Ads Here