পরকীয়া প্রেমিকাসহ পুলিশ সদস্য এখন থানায়! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০১৯

পরকীয়া প্রেমিকাসহ পুলিশ সদস্য এখন থানায়!

সময় সংবাদ ডেস্ক//
লালমনিরহাটে পরকীয়া প্রেমের প্রেমিকাসহ আল আমিন (৩১) নামে এক পুলিশ সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার রাত পৌনে ১২টার দিকে প্রেমিকার বাড়ি থেকে আল আমিনকে আটক করা হয়। 

এর আগে মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতভর প্রেমিকার বাড়িতে আটক থাকেন পুলিশ কনস্টেবল আল আমিন। আটক পুলিশ কনস্টেবল আল আমিন লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কর্ণপুর গ্রামের হানিফ আলীর ছেলে। তিনি পুলিশ কনস্টেবল হিসেবে রংপুরে কর্মরত রয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট শহরের মৃত দেলওয়ার হোসেনের মেয়ে লায়লা পারভীন সুমির (৩৫) সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক পুলিশ কনস্টেবল আল আমিনের। আল আমিনের বিয়ের প্রতিশ্রুতিতে বিজিবি সদস্য স্বামী রফিকুলকে তালাক প্রদান করেন সুমি। এরপর দীর্ঘদিন ধরে আল আমিন দৈহিক সম্পর্ক করে ভিডিও ধারণ করে রেখেছেন বলেও অভিযোগ প্রেমিকার।
গত ২১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ছুটি নিয়ে বাড়ি আসেন আল আমিন। এরপর গত তিন দিন ধরে প্রেমিকা সুমির বাড়িতে রাত্রিযাপন করেন। মঙ্গলবার রাতে বিয়ের জন্য চাপ দিলে অপরাগতা প্রকাশ করেন প্রেমিক আল আমিন। একপর্যায়ে প্রেমিকা ও তার পরিবার স্থানীয়দের সহায়তায় তাকে বাড়িতে আটকে রাখেন।

এদিকে, এ বিষয়টি জানতে পেয়ে আল আমিনের বাবা ছেলে নিখোঁজ দাবি করে লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে বিষয়টি আমলে নিয়ে সদর থানা পুলিশ প্রেমিকা সুমির বাড়ি থেকে প্রেমিকাসহ আল আমিনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রেমিকা সুমি আক্তার বিয়ের দাবিতে অনড় থাকলেও প্রেমিক আল আমিনের স্ত্রী আরজু আক্তার এ বিয়েতে রাজি নয়। 

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরকীয়া প্রেমিকাসহ আল আমিনকে থানায় নেয়া হয়েছে। উভয় পক্ষের আলোচনা চলছে। সমাধান না হলে মামলা নেয়া হবে বলেও জানান তিনি।

Post Top Ad

Responsive Ads Here