চরভদ্রাসনে পৃথক ভ্রাম্যমাণ অভিযানে জরিমানা আদায় - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০১৯

চরভদ্রাসনে পৃথক ভ্রাম্যমাণ অভিযানে জরিমানা আদায়


মোঃ মনির হোসেন পিন্টু, চরভদ্রাসন প্রতিনিধি:                                                    
ফরিদপুরের চরভদ্রাসনে পৃথক ভ্রাম্যমাণ অভিযানে পাচঁজনকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার বিকাল ৫টার দিকে উপজেলা সদর বাজার ও চরহাজিগঞ্জ বাজারে পৃথক পৃথকভাবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

এসময় সদর বাজারে হাতি দিয়ে চাঁদাবাজি করায় দন্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় এক হাতির মাহুত শহিদুল ইসলামকে ১ হাজার টাকা ও পন্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার না করায় ২০১০ এর আইনে চরসুলতানপুরের চাউল ব্যবাসায়ী আঃ মুন্নাফ সেককে ৮ হাজার টাকা, চরহাজিগঞ্জ বাজারের এলাম চন্দ্র ঘোষকে ২ হাজার টাকা, চরহাজিগঞ্জ বাজারের বিষ্ণ কুমার ঘোষকে ৩ হাজার টাকা এবং আরোজখার ডাঙ্গী মিন্টুকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও  উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা। 

অভিযানে আরো ছিলেন, ইউএনও’র মোবাইল কোর্ট পেশকার মো. মানোয়ার হোসেন, চরভদ্রাসন থানার এ.এস.আই নিরু ও সঙ্গীয় কনষ্ট্রেবল।

Post Top Ad

Responsive Ads Here