চাঁদাবাজির মামলায় কাউন্সিলর মঞ্জুর গ্রেফতার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০১৯

চাঁদাবাজির মামলায় কাউন্সিলর মঞ্জুর গ্রেফতার

সময় সংবাদ ডেস্ক//
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ময়নুল হক মঞ্জুরকে গ্রেফতার করেছে র‍্যাব। রাজধানীর টিকাটুলিতে তার কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার র‍্যাব সদর দফতরে মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, গতকাল বিকেলে ওয়ারী থানায় এই কাউন্সিলরের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা হয়। সেই মামলা পরিপ্রেক্ষিতেই গতকাল থেকে তাকে খোঁজা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সে তার কার্যালয়ে আত্মগোপন করে আছে। এরপর তার কার্যালয় ঘিরে রেখে অভিযান চালানো হয়। সেখান থেকেই তাকে গ্রেফতার করে র‌্যাব।কাউন্সিলরের কার্যালয় থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়েছে। 

Post Top Ad

Responsive Ads Here