মেহেরপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে শিক্ষার্থীদের মত বিনিময় সভা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ১৯, ২০১৯

মেহেরপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে শিক্ষার্থীদের মত বিনিময় সভা

মেহের আমজাদ,মেহেরপুর //
মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে  খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি শেষ বর্ষের ৩৮ জন শিক্ষার্থী ৩ দিনের শিক্ষা সফরে মেহেরপুর আসলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মিলনায়তনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ আখতারজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আতাউল গনি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষিবিদ প্রফেসর ড. মতিউল ইসলাম, শিক্ষার্থী ইমরান হোসেন প্রমুখ। গত ১৫ অক্টোবর থেকে ৩৮ জন শিক্ষার্থী মেহেরপুর জেলার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন শেষে গতকাল শুক্রবার মেহেরপুর ত্যাগ করেন।

Post Top Ad

Responsive Ads Here