মেহেরপুর ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ফেন্সিডিল সহ ৩ যুবক আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, নভেম্বর ২২, ২০১৯

মেহেরপুর ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ফেন্সিডিল সহ ৩ যুবক আটক


মেহের আমজাদ,মেহেরপুর //
মেহেরপুর ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান চালিয়ে সোহেল,খন্দকার শাফায়েতুল ও রাজীব নামের ৩ যুবককে ফেন্সিডলসহ আটক করেছে।

গতকাল বৃহস্পতিবার বিকালে আটক ৩ যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটক সোহেল মেহেরপুর শহরের পোস্ট অফিস পাড়ার হিরু শেখের ছেলে, খন্দকার শাফায়েতুল শিশু বাগানপাড়ার আব্দুল মালেকের ছেলে এবং রাজিব শেখ গোরস্থানপাড়ার রেজাউলের ছেলে। গত বুধবার দিবাগত রাতে মেহেরপুর ডিবি পুলিশের এ.এস.আই মেজবাহ উদ্দিনের নেতৃত্বে মুজিবনগর উপজেলার রতনপুর এলাকা থেকে ৭ বোতল ফেন্সিডলসহ ওই ৩ জনকে আটক করে। আটক তিন যুবকের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬/(১) টেবিলের ১৪ (ক) ৪১ ধারায় মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে যার মামলা নং ৯।

Post Top Ad

Responsive Ads Here