ফরিদপুরে শীতার্তদের মাঝে ৬ হাজার কম্বল বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ডিসেম্বর ১৭, ২০১৯

ফরিদপুরে শীতার্তদের মাঝে ৬ হাজার কম্বল বিতরণ


সময় সংবাদ ডেস্ক//
ফরিদপুরে অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে ৬ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের বদরপুরস্থ আফসানা মঞ্জিল থেকে এ কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি।

সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুম রেজার সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ঝর্না হাসান, কোতয়ালী আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাক মোল্লা, শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল হাসান লেভি, সাধারণ সম্পাদক বরকত ইবনে সালাম। এছাড়াও উপস্থিত ছিলেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল, শ্রমিক লীগের সভাপতি আক্কাস হোসেন, ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত প্রায় ৬ হাজার কম্বল ফরিদপুর সদর উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার অসহায়, শীতার্তদের মাঝে বিতরণ করা হয়। 

Post Top Ad

Responsive Ads Here