ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের সদর উপজেলার সাড়ে পাচঁ হাজার শীর্তাত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরন করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সদর আসনের এমপি ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন।
মঙ্গলবার দুপুরে শহরের বদরপুরস্থ আফসানা মঞ্জিলে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই শীতবস্ত্র বিতরন করেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজার সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. সুবল চন্দ্র সাহা, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ঝর্না হাসান, কোতয়ালী থানা আওয়ামীলীগের সভাপতি মোঃ রাজ্জাক মোল্যা, শহর আওয়ামীলীগের সভাপতি খন্দকার নাজমুল হাসান লেভী, সাধারন সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, যুবলীগের আহবায়ক এইচ এম ফুয়াদ প্রমুখ।
সদর উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভার ওর্য়াড গুলোর শীর্তাত মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরন করা হয়।

