সমাজের এতিম, অসহায় শীতার্তদের পাশে কম্বল হাতে ফরিদপুরের পৌর মেয়র - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ডিসেম্বর ৩০, ২০১৯

সমাজের এতিম, অসহায় শীতার্তদের পাশে কম্বল হাতে ফরিদপুরের পৌর মেয়র


ফরিদপুর প্রতিনিধি :
মধ্য রাতে সমাজের এতিম ,অসহায়, দুস্থ্য শীতার্তদের পাশে কম্বল হাতে ফরিদপুরের পৌর মেয়র শেখ মাহাতাব আলী মেথু।

রবিবার রাতে  পৌরসভার নবগঠিত ৩নং ওয়ার্ডের ফরিদাবাদ (শ্যামসুন্দরপুর)-এ অবস্থিত জামিয়া আরাবিয়া ফরিদিয়া, ফরিদাবাদ কওমী মাদ্রাসা ও এতিমখানায় এবং শহরের কোমরপুর, গোয়লচামট ও বাসষ্টান্ডসহ বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে রাস্তার পাশে শুয়ে থাকা শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরন করেন তিনি।

কম্বল বিতরনকালে পৌর মেয়র শেখ মাহাতাব আলী মেথু বলেন, এই শীতে পৌরসভার কোন অসহায় মানুষ যেন কষ্ট না পায় সেই লক্ষে এই কম্বল বিতরন করা হচ্ছে। সন্ধ্যা থেকে শুরু হওয়া কম্বল বিতরন চলে মধ্য রাত পর্যন্ত। 

এসময় পৌরসভার ২৭টি ওয়ার্ডের মধ্যে ২৪টি ওয়ার্ডে ৩হাজার কম্বল বিতরন করা হয়। বাকী ৩টি ওয়ার্ডেও পর্যায়ক্রমে কম্বল বিতরন করা হবে বলে জানান মেয়র । 

এছাড়াও ফরিদপুরের ২৪টি অনুন্নত এলাকার শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।  কম্বল বিতরনকালে হাজী শেখ ফরিদ, মোঃ আমজাদ হোসেন,মাহবুব হোসেন পিয়াল উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here