মধ্যে রাতে শীতার্তদের পাশে কম্বল নিয়ে হাজির পুলিশ সুপার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ডিসেম্বর ৩০, ২০১৯

মধ্যে রাতে শীতার্তদের পাশে কম্বল নিয়ে হাজির পুলিশ সুপার


সঞ্জিব দাস, ফরিদপুর থেকে :
মধ্যে রাতে সমাজের অসহায় ও দুস্থ্য শীতার্তদের পাশে কম্বল নিয়ে হাজির হলেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান ও পুনাকের সভানেত্রী মোসাঃ সালেহা পারভিন। রবিবার দিবাগত মধ্যে রাতে শহরের নতুন বাসষ্টান্ডসহ বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে রাস্তার পাশে শুয়ে থাকা শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরন করেন তারা।


জেলা পুলিশ ও পুনাকের সহযোগিতায় শীতবস্ত্র হিসেবে এসব কম্বল শীতার্ত মানুষের মাঝে তুলে দেয়া হয়।


এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, মোঃ সাইফুজ্জামান, রাশেদুল ইসলাম, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ এনায়েত হোসেন, ডিবির ভারপ্রাপ্ত অফিসার আহাদুজ্জামান, কোতয়ালী থানার দ্বিতীয় কর্মকর্তা মোঃ বেলাল হোসেন প্রমুখ।     


কম্বল বিতরনকালে পুলিশ সুপার বলেন, এই শীতে কোন অসহায় মানুষ যেন কষ্ট না পায় সেই লক্ষে এই কম্বল বিতরন করা হচ্ছে।


তিনি এসময় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান অসহায় শীর্তাতদের পাশে।

Post Top Ad

Responsive Ads Here