জয়পুরহাটের জামালপুরে শিতার্থদের মাঝে কম্বল বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ডিসেম্বর ২১, ২০১৯

জয়পুরহাটের জামালপুরে শিতার্থদের মাঝে কম্বল বিতরণ

নিরেন দাস(জয়পুরহাট)প্রতিনিধিঃ
জয়পুরহাট সদর উপজেলার জামালপুর চারমাথায় শিতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। 

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন জয়পুরহাট জেলা শাখার আয়োজনে এলিট গার্মেন্টস ইন্ডাষ্ট্রিজ লিঃ ঢাকা এর সার্বিক সহযোগিতায় ২০ ডিসেম্বর শুক্রবার বিকাল ৪ ঘটিকায় জামালপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চারমাথা মোড়ে অত্র এলাকার গরিব দুঃখী শিতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলার পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির পি.পি.এম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট সদর উপজেলাধীন জামালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জয়পুরহাট সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাসানুজ্জামান মিটু।

উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ মোজাম্মেল হক।

Post Top Ad

Responsive Ads Here