পিরোজপুরের পৌর মেয়র এর নামে অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০১৯

পিরোজপুরের পৌর মেয়র এর নামে অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন



পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র মো: হাবিবুর রহমান মালেক এর নামে একটি বেসরকারি টেলিভিশনে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠন। আজ বৃহস্পতিবার শহরের টাউন ক্লাব সড়ক থেকে শুরু করে প্রায় কয়েক কিলোমিটার সড়ক জুরে ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে  জেলার সর্বস্তরের জনগণ বিভিন্ন ব্যানারে অংশ গ্রহন করেন।

এ সময় বক্তারা বলেন, গতকাল বুধবার একটি বেসরকারি টেলিভিশনে (যমুনা টিভি) পিরোজপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র মো: হাবিবুর রহমান মালেক এর নামে উদ্দেশ্যপ্রনিত ভাবে যে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। পৌর মেয়রের জনপ্রিয়তা ও তার ব্যক্তিগত সুনাম নষ্ট করার জন্যই একটি কুচক্রী মহল এই সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের উৎসাহ প্রদান করেছেন। 

এ সময় বক্তব্য রাখেন  সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সরদার মতিউর রহমান, জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ চাঁন মিয়া মাঝি, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ ফিরোজ আহমেদ, পৌর প্যানেল মেয়র আব্সুস ছালাম বাতেন, পৌর কাউন্সিলর মিনারা বেগম, পৌর কাউন্সলর সাদউল্লাহ লিটন,   জেলা আওয়ামীলীগের সদস্য আমিরুল ইসলাম মিরন, জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, জেলা যুবলীগের সংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মানিক, জেলা শ্রমিক লীগের সভাপতি মজনু তালুকদার, পিরোজপুর জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম সুমন।

Post Top Ad

Responsive Ads Here