শিমুল চন্দ্র দাস, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বরাট ভাকলা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ছোট ভাকলার ছাদেক আলী মন্ডলের ২১ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ফ্রী প্রেসক্রিপশন, ব্লাড গ্রুপ ও ওষুধ বিতরণ করা হয়েছে।
এছাড়া এ সময় প্রায় শতাধিক হাজীদের দোয়া মাহফিলে অংশ নেয়।
বৃহস্পতিবার সকাল থেকে দুপ্রু পর্যন্ত ছাদেকাবাদ জনকল্যান ট্রাস্টের উদ্দ্যোগে মরহুম সাদেক আলী মন্ডলের মৃত্যু বার্ষিকী উপলক্ষে প্রায় ৩০০ জন দুঃস্থ ও অসহায় গরিবকে বিনামূল্যে এ সেবা দেওয়া হয়।
এ সময় চিকিৎসা সেবা দেন, ডা. মোছাদ্দেক হোসেন সানি, ডা. রুমানা জাহান, ডা. সামিন জাহান ও ডা. মুজাহিদুল ইসলাম সোহান।
জানাগেছে, বরাট ভাকলা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ছাদেক আলী মন্ডলের ২১ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ছাদেকাবাদ জনকল্যান ট্রাস্ট বিনামূল্যে জনগনের জন্য ফ্রী মেডিকেল ক্যাম্প ও দোয়া মাহফিলের আয়োজন করেন। এছাড়া নিয়মিত ট্রাস্টের পক্ষ থেকে সপ্তাহের তিন দিন বিনামুল্যে জনগনকে বিভিন্ন ধরনের সেবা ও ওষুধ বিতরণ করা হয়। সেবার মধ্যে রয়েছে, দুঃস্থ ইয়াতিম প্রযতœ প্রকল্প শিক্ষা, দাতব্য চিকিৎসা সেবা কেন্দ্র, সেলাই প্রশিক্ষণ, শিশু শিক্ষা নিরাময় দান, মেধাবৃত্তি প্রদান, বড়মা লোব স্বারণী সংগ্রহ শালা (জাদুঘর), বেগম হামিদা আলী মাতৃত্ব সেবা কেন্দ্র (সহযোগীতায় ঋ. ড ঋ স্যাটালাইট ক্লিনিক, বেগম নূর জাহান গণ গ্রন্থাগার, আহম্মদ আলী নৈশ্য বয়স্ক শিক্ষা সেবা, জকি মোহাম্মদ পান্থ আশ্রয়ন ও জালালউদ্দিন বয়ঃবৃদ্ধ হিতৈষি প্রতিপালন ভাবনা।
উল্লেখ্য, ১৯৯৮ সালের ১৫ ডিসেম্বর ছাদেক আলী মন্ডল মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর তার বড় ছেলে মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন সাচ্চু ছাদেকাবাদ জনকল্যান ট্রাস্ট ও এতিমখানা তৈরি করেন এবং তার অন্য দুই ছেলে মোঃ মনোয়ার হোসেন মুন্নু ও সাইদুল হাসান মিতু ট্রাস্ট পরিচালনা কাজে সহযোগীতা করেন।

