ফরিদপুর ব্যানার্জি বাড়িতে জমে উঠেছে তারকব্রহ্ম নামযজ্ঞানুষ্ঠান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ডিসেম্বর ১৮, ২০১৯

ফরিদপুর ব্যানার্জি বাড়িতে জমে উঠেছে তারকব্রহ্ম নামযজ্ঞানুষ্ঠান


সঞ্জিব দাস, ফরিদপুর থেকে :  

দেশ মাতৃকার কল্যাণ ও বিশ্বশান্তিকল্পে সোমবার ১৬ই ডিসেম্বর থেকে শহরতলির ব্রাহ্মণকান্দা ব্যানার্জি বাড়িস্থ শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে ২৪ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম নামযজ্ঞানুষ্ঠান জমে উঠেছে।

প্রতিবছরের ন্যায় এবছরও উৎসবটি মহাধূমধামের মধ্যে দিয়ে উৎযাপন হচ্ছে। সপ্তাহব্যাপী এই উৎসবের বিভিন্ন পর্বে কর্মসূচির মধ্যে রয়েছে শ্রী শ্রী গীতাযজ্ঞ, শ্রী শ্রী মহানাম কীর্তন, অষ্টকালী, ব্যানার্জি পরিবারের প্রাণের ঠাকুর যুগল বিগ্রহসহ পারিবারিক অঙ্গনে কীর্তন পরিক্রমা, গীতা পাঠ, রামায়ন গান, ভাগবদ পাঠ, সনাতন ধর্মসভা, বৈদিক স্বস্তিবচন, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও আলোকচিত্র প্রদর্শনী। 


উৎসবের আহŸায়ক বিশিষ্ট শিল্পপতি ও সংগঠক শ্যামল ব্যানার্জি বলেন, আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত এই উৎসব চলবে। দূর-দুরান্তের ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা রয়েছে। উৎসবকে ঘিরে ব্যানার্জী বাড়ির মাঠে বসেছে শিক্ষাবিদ রতন ব্যানার্জী গ্রামীণ মেলা।

Post Top Ad

Responsive Ads Here