ফরিদপুরে জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ডিসেম্বর ১৮, ২০১৯

ফরিদপুরে জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত


ফরিদপুর সংবাদদাতা :
ফরিদপুরে সদর উপজেলা জাতীয় পার্টির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টা থেকে শহরের অম্বিকা মেমোরিয়াল হলে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি এসএম ইয়াহহিয়া।

ফরিদপুর সদর উপজেলা জাতীয় পার্টির আহŸায়ক আক্তার হোসের খানের সভাপতিত্বে আরো বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মির্জা জাকির হোসেন, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক মিয়া, সিনিয়র যুগ্ন সম্পাদক সাইদুর রহমান মিন্টু, যুগ্ন সাধারণ সম্পাদক গাজী শফিকুর রহমান, জেলা যুব সংহতির সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক রাশেদ বিন আহমেদ, সৈয়দ রাশেদুজ্জামান, শরীফ মোঃ আলাউদ্দিন প্রমুখ।

সভায় বক্তাগণ বর্তমান শাসনামলের সমালোচনা করে বলেন, এই পরিস্থিতির পরিবর্তনের জন্য দেশে জাতীয় পার্টির সরকার দরকার। দেশে এখন দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার উর্দ্ধে। খুন, ধর্ষণসহ সামাজিক নানান অপরাধমুলক কর্মকান্ডে জনগণ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সম্মেলনের দ্বিতীয় পর্বে আক্তার হোসেন খানকে সভাপতি ও মোঃ সাদেকুজ্জামানকে সাধারন সম্পাদক করে সদর উপজেলার জাতীয় পার্টির নতুন কমিটি ঘোষনা করা হয়।

Post Top Ad

Responsive Ads Here