বঙ্গবন্ধু বিপিএলের চট্টগ্রাম পর্বের প্রথম দিনে রাজশাহী রয়্যালসের দেয়া বিশাল টার্গেট তাড়া করে জয় তুলে নিল খুলনা টাইগার্স। রাজশাহীর ১৯০ রানের জবাবে ৫ উইকেট হাতে রেখে ২ বল বাকি থাকতেই জয় পায় মুশফিকুর রহিমের দল।
পাঁচ উইকেটের জয়ে দলের পক্ষে মুশফিক একাই করেন ৯৬ রান। এই রান করতে মুশফিককে মোকাবিলা করতে হয়েছে ৫১টি বল।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন খুলনা টাইগার্স অধিনায়ক মুশফিকুর রহিম।
ব্যাটিংয়ে নেমে শোয়েব-বোপারার ১৮৯ রানে ভর করে বড় সংগ্রহ পায় রাজশাহী রয়্যালস।

