desk news-
রাজধানী থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হুজির ৬ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
বৃহস্পতিবার রাতে বাড্ডা থানা এলাকার সাতারকুলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল রাতে বাড্ডা থানার সাতারকুল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছে থেকে ক্লোরোফরম, ছুরি ও খেলানা পিস্তলসহ বেশ কিছু সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। যেগুলো তারা ডাকাতির সময় ব্যবহার করত।
এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন মাসুদুর রহমান।

