নিরেন দাস(জয়পুরহাট)প্রতিনিধিঃ-
স্বাধীন বাংলার স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর তনয়া রাষ্ট্রনায়ক শেখ হাসিনা টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করে সফল ভাবে দেশ পরিচালনা করতে সক্ষম হয়েছে বলেই বাংলাদেশ আজ বিশ্বের বুঁকে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে, এমন মন্তব্য করেন জয়পুরহাট জেলা যুবলীগ এর সভাপতি প্রভাষক সুমন কুমার সাহা।
বৃহস্পতিবার সন্ধ্যায় চকবরকত ইউনিয়ন যুবলীগ এর আয়োজনে বিজয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরোও বলেন, বাংলাদেশকে এক সময় তলাবিহীন ঝুঁড়ির দেশ বলে উপহাস করা হতো, দেশের যেকোন ক্রান্তিলগ্নে বা দূর্যোগকালীন সময়ে অন্য রাষ্ট্র থেকে সাহায্য নিয়ে চলতে হতো কিš আজ বাংলাদেশ অনেকাংশে স্বয়ং সম্পূর্ণ। নিজেদের চাহিদা মিটিয়ে অন্য রাষ্ট্রকে সহযোগীতা করার ক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ। কিছুদিন আগে নেপালে সৃষ্ট প্রাকৃতিক দূর্যোগে বাংলাদেশ এর ত্রাণ পাঠিয়ে সহযোগীতা করার দৃষ্টান্ত তুলে ধরেন তিনি। এসময় চকবরকত ইউনিয়ন যুবলীগ এর সভাপতি লাইজুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন, জয়পুরহাট সদর উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা যুবলীগ এর সভাপতি অশোক কুমার ঠাকুর, সাধারণ সম্পাদক মোঃ সরোয়ার হোসেন, জেলা যুবলীগ এর প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি গৌতম মজুমদার বাপন, সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন, শিক্ষা সম্পাদক ওসমান গনি, পৌর যুবলীগ এর সভাপতি ইজাহারুল ইসলাম ডাবলু, যুগ্ম সম্পাদক রিংকু কুমার ঠাকুর প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালণা করেন চকবরকত ইউনিয়ন যুবলীগ এর সাধারণ সম্পাদক সাখওয়াত হোসেন কুতুব। পরে ক্রীড়া প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিরতণ করেন অতিথীবৃন্দরা।

