চরভদ্রাসনে শীতবস্ত্র বিতরন অব্যাহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ডিসেম্বর ২৩, ২০১৯

চরভদ্রাসনে শীতবস্ত্র বিতরন অব্যাহত



সময় সংবাদ ডেস্ক//
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় দুস্থ্য পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন অব্যাহত রয়েছে। জেলা প্রশাসকের ত্রাণ ভান্ডার থেকে বরাদ্দকৃত শীতবস্ত্রের মধ্যে সোমবার পর্যন্ত উপজেলায় মোট এক হাজার ছয়শত পিছ কম্বল বিতরন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। উপজেরা নির্বাহী অীফসার জেসমিন সুলতানা, সহকারী কমিশনার (ভুমি) ফারজানা নাসরীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল-সাঈদ ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানবৃন্দ শীতার্ত পরিবারের মাঝে এসব কম্বল বিতরন করে চলেছেন।

সোমবার উপজেলা ত্রাণ অফিস সূত্র জানান, উপজেলা সদর ইউনিয়নে ৪৫০ পিছ কম্বল, গাজীরটেক ইউনিয়নে ৪৩০ পিছ, চরহরিরামপুর ইউনিয়নে ৪০০ পিছ ও চরঝাউকান্দা ইউনিয়নে ৩২০ পিছ কম্বল প্রতি পরিবারের একটি করে মোট এক হাজার ছয়শত পরিবারের মাঝে এক হাজার ছয়শত কম্বল বিতরন করা হয়। শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরন অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্টরা জানান।

Post Top Ad

Responsive Ads Here