ভারতীয় মুসলিমদের ঠেকাতে ব্রিটিশদের কৌশল অবলম্বন করছে মোদী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ডিসেম্বর ২১, ২০১৯

ভারতীয় মুসলিমদের ঠেকাতে ব্রিটিশদের কৌশল অবলম্বন করছে মোদী

সময় সংবাদ ডেস্ক//
ভারতে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন বন্ধ করার দাবীতে যখন দিল্লী সহ ভারতের বেশ কয়েকটি রাজ্যে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে ঠিক তখনই জন্য বৃটিশ যুগের একটি কৌশল ব্যবহার করছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই ভারতের অন্তত ১০টি রাজ্যে ব্যাপক সংখ্যায় বিক্ষোভকারীরা রাস্তায় জমায়েত হওয়ার পরিপ্রেক্ষিতে সরকার ১৯৭৩ সালের ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এর আগে রাজধানী দিল্লিতে পুলিশ বিক্ষোভের অনুমতি দেয়নি। এছাড়াও সম্প্রতি লখনৌতেও কোনও বড় সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অনেক জায়গায় ১৪৪ ধারাও জারি করা আছে।

এদিকে রাজ্যের অনেকেই মনে করেন, ভারতে বিতর্কিত নতুন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ বন্ধ করার জন্য ঔপনিবেশিক যুগের কঠোর ১৪৪ ধারা আইনটি ব্যবহার করা হচ্ছে। বৃহস্পতিবার রাজধানী দিল্লির কয়েকটি অংশে, উত্তর প্রদেশ রাজ্য এবং বেঙ্গালুরু শহরসহ কর্ণাটক রাজ্যের কয়েকটি এলাকায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়। পুলিশের নির্দেশ অমান্য করে বিক্ষোভ করার জন্য কয়েকটি শহরে হাজারো বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।

১৪৪ ধারার বিধানে বলা হয়েছে যে, নিরাপত্তা বাহিনী আইনশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় চারজনের বেশি মানুষের সমাবেশকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে।

আইনটি রাজ্য সরকার এবং স্থানীয় পুলিশকে এই ক্ষমতা দিয়ে থাকে এবং এই আইন ভঙ্গ করা একটি ফৌজদারি অপরাধ। অনেকের ধারণা, বিক্ষোভ দমনের জন্য আইনটির অপব্যবহার করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here