হরিণাকুন্ডুতে ফাড়ি পুলিশের আকস্মিক মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ডিসেম্বর ২৮, ২০১৯

হরিণাকুন্ডুতে ফাড়ি পুলিশের আকস্মিক মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভবানীপূর পুলিশ ফাড়ীর একজন কনজটেবল বৃহস্পতিবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিক ভাবে মৃত্যু বরণ করেছেন । (ইন্না লিল্লাহী – – – -রাজিউন) মৃত পুলিশ সদস্য আসাদুল হক যশোর জেলার মনিরামপূর উপজেলার মৃত এনামূল হক এর পুত্র।

মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৩৪ বছর । হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জান জানান কনজঃ আসাদুল হক এলাকায় ডিউটিরত অবস্থায় বুকে ব্যথা অনুভব করে এবং অসুস্থ হয়েপড়লে তার সাথি টহল পুলিশ সদস্যরা তাকে নিয়ে ফাড়ীতে ফিরে যায় এসময় আসাদুল হক বাথরুমে যায় এবং সেখান মাথা ঘুরে পড়ে যায় ও জ্ঞান হারায় , তৎখোনাত তাকে চিকিৎসার জন্য হরিণাকুন্ডু স্বাস্থ্য কমপ্লেক্সে আনে পুলিশ সদস্যরা এসময় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে ।

তিনি আরও জানান মৃত পুলিশ সদস্যের কনজঃ নং ৩৫৩ , পুলিশ বিপি নং ৮৫০৫১১৭৭৩৭ । বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ পুলিশ লাইন মাঠে মৃত পুলিশ সদস্যের নামাজে যানাজা শেষে পুলিশ স্কয়ার্ট মৃত পুলিশ সদস্যের মরদেহ তার দেশের বাড়ী মনিরামপূরে আত্মীয় স্বজনদের কাছে হস্তান্তর করে 

Post Top Ad

Responsive Ads Here