ঝিনাইদহে মা ও ছেলে কে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ডিসেম্বর ২৮, ২০১৯

ঝিনাইদহে মা ও ছেলে কে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা

ঝিনাইদহ প্রতিনিধিঃ  
ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের ঝিথোড় ভবানী পুর গ্রামে মা ও ছেলে কে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা ।

ঘটনার বিবরণে জানা যায়, বুধবার বিকালে পূর্ব শক্রুতার জের ধরে  সন্ত্রাসীরা দেশীয় ধারালো অস্ত্র রাম দা ও লোহার রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে গূরুতর জখম করেছে “ মা” লালভানু ও  ছেলে আহাদকে । ভূক্তভোগী আহতরা ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন ।।লালভানুর পুত্র  নজরুল ইসলাম বাদী হয়ে, ঝিনাইদহ সদর থানায় এজাহার দায়ের করেছেন ।

 এজাহারে উল্লেখিত সন্ত্রাসীরা হলো ফুরসন্দি ইউনিয়নের ঝিথোড় ভবানী পুর গ্রামের মৃত মোসলেমের পুত্র মিনহাজ (৪৫) ও তার ছেলে মিলন (২৫) ।সন্ত্রাসীদের অত্যাচারে অতিষ্ঠ এলাকা বাসী এর প্রতিকার কামনা করেছেন ।এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ জানান ঘটনা টি ইতোমধ্যে জানতে পেরেছি । তদন্ত পূর্বক আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো ।

Post Top Ad

Responsive Ads Here