ফরিদপুরে গভীর রাতে হাড়কাঁপানো শীতে ইউএনও’র শীতবস্ত্র বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ডিসেম্বর ২১, ২০১৯

ফরিদপুরে গভীর রাতে হাড়কাঁপানো শীতে ইউএনও’র শীতবস্ত্র বিতরণ


সঞ্জিব দাস, ফরিদপুর থেকে :
গভীর রাতে শীতার্ত ও ছিন্নমুল মানুষদের কম্বল দিয়ে জড়িয়ে দিলেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাসুম রেজা।

 

উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করেন।

 

শীতে ফরিদপুরের শীতার্ত ও ছিন্নমুল মানুষের দুর্ভোগ ও কষ্টের কথা চিন্তা করে উপজেলা প্রশাসনের উদ্যোগে উত্তর আলীপুর ভেরি ভেরি বাদ সংলগ্ন, রেলওয়ে স্টেশন এলাকা, কমলাপুর মারকাজ মসজিদের ছিন্নমুল মানুষের মাঝে কম্বল বিতরণের উদ্যোগ নেওয়া হয়। একই সাথে রাস্তার পথচারী, রিকশাচালকদের মাঝে কম্বল বিতরণ করেন।

 

উপজেলা প্রশাসনের হাত থেকে একটি করে কম্বল পেয়ে খুশি হওয়া মানুষগুলো আবেগ জড়িত কণ্ঠে বলেন, আমাদের এখানে আগে কোনোদিনই কেউ এভাবে শীতবস্ত্র দেয়নি।

 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরন্নাহার বেগম জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগে ছিন্নমূল শীতার্ত মানুষকে কিছু শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। এ বিতরণ প্রশাসনের পক্ষ থেকে অব্যাহত থাকবে।

 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুম রেজা জানান, বিত্তবান মানুষ গরম কাপড় কিনে শীত নিবারণ করলেও গরিব-ছিন্নমূল মানুষরা টাকার অভাবে শীতের গরম কাপড় কিনতে পারছেন না। তাই অসহায় মানুষের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। প্রচণ্ড ঠাণ্ডার কারণে দিনমজুর শ্রেণির মানুষ ঠিকমত কাজেও যেতে পারছে না। তাদের কষ্ট কিছুটা লাঘব করার জন্য রাতে বের হওয়া।


Post Top Ad

Responsive Ads Here