ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলায় মডেল থানায় একটি চৌকশ দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কোটচাঁদপুর বলুহর বাসস্ট্যান্ডের সামনে পাঁকা রাস্তার উপর হইতে ইং- ২২/১২/১৯ তারিখ ০৭.১৫ ঘটিকার সময় আসামি মোছাঃ রেখা খাতুন রেশমা(৩৫), পিতা মোঃ ফরমান@আলী হোসেন, সাং-ধানখোলা মাঠপাড়া(থানা সংলগ্ন), স্বামী মোঃ আলাউদ্দিন, সাং-বানিয়াপুকুর, থানা-গাংনী, জেলা-মেহেরপুরকে ৬০(ষাট) বোতল ফেনসিডিল সহ আটক করে।

