খোলা হয়েছে ফারাবীর লাইফ সাপোর্ট, কেবিনে স্থানান্তর - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ডিসেম্বর ২৩, ২০১৯

খোলা হয়েছে ফারাবীর লাইফ সাপোর্ট, কেবিনে স্থানান্তর

সময় সংবাদ ডেস্ক//
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে মুক্তিযুদ্ধ মঞ্চের হামলায় আহত ডাকসু সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর শঙ্কামুক্ত। এছাড়া আহত হয়ে লাইফ সাপোর্টে থাকা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের পরিষদের যুগ্ম আহ্বায়ক তুহিন ফারাবীকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

এদিকে, ফারাবীর অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে তার সংগঠনের নেতারা। 

সোমবার সকাল সোয়া নয়টার দিকে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা রাশেদ খান বলেন, সকাল আটটার দিকে ফারাবী চোখ মেলেছিলেন। কিছুক্ষণ পর আবার চোখ বন্ধ করেন।

উল্লেখ্য, রোববার দুপুরে নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। ঢাবির ডাকসু ভবনে ভিপির কক্ষে এ হামলার ঘটনা ঘটে। হামলায় নুর ও তার সংগঠনের অন্তত ২৮ জন আহত হন। তাদের চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে তুহিন ফারাবি লাইফ সাপোর্টে ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here