ঢাবি ছাত্রলীগ সভাপতি সনজিত ইসকন সদস্য: নুর - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ডিসেম্বর ২৩, ২০১৯

ঢাবি ছাত্রলীগ সভাপতি সনজিত ইসকন সদস্য: নুর

সময় সংবাদ ডেস্ক// 
ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাসকে ইসকন সদস্য ও ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা 'র' এর এজেন্ট বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর।

সোমবার সকালে নিজের ফেসবুক পেইজে দেয়া পোস্টে এ দাবি করেন নুর।

তার স্ট‌্যাটাসটি তুলে ধরা হলো:
‘বুয়েট ছাত্র আবরার, ঢাবির আবু বক্কর, ঢামেকের রাজিব, চবির দিয়াজ, পুরান ঢাকার বিশ্বজিৎদের হত্যাকারী, শিক্ষাপ্রতিষ্ঠানের ত্রাস, ভিন্নমতের ওপর প্রতিনিয়ত হামলাকারী, চাঁদাবাজ, সন্ত্রাসী ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই এই সময়ে মুক্তিযুদ্ধের চেতনা।’

স্ট‌্যাটাসে তিনি লিখেন, ‘স্বৈরাচারের বিরোধিতা ও ছাত্রলীগের সন্ত্রাস, হত্যাসহ নানা ধরনের বর্বরতার প্রতিবাদ করার কারণেই এ পর্যন্ত নয় বার আমাকে হত্যাচেষ্টা করা হয়। সর্বশেষ গতকাল ডাকসুতে ঢাবি ছাত্রলীগের সভাপতি, ভারতীয় ‘র’ এর এজেন্ট, ইসকন সদস্য সনজিদ ও সাধারণ সম্পাদক সাদ্দাম এবং তথাকথিত মুক্তিযুদ্ধ মঞ্চ নামক ছাত্রলীগের সন্ত্রাসী মঞ্চের সভাপতি বুলবুল ও মামুনের নেতৃত্বে ৩ দফায় আমার ওপর হমলা চালানো হয়। সংগঠনের সহযোদ্ধাদের ওপর অসংখ্যবার হামলা চালানো হয়।’

স্ট‌্যাটাসে নুর বলেন, ‘এদেশের ছাত্রসমাজ তথা সাধারণ মানুষ পাশে থাকলে হামলা করে কিংবা মামলা দিয়ে আমাদের থামানো যাবে না।’

তিনি দেশকে মুক্ত করতে, জনগণকে বাঁচাতে অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর ও তার অনুসারীদের ওপর রোববার হামলা চালিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীরা। 

হামলায় ভিপি নুরসহ হামলায় আহতরা হলেন- সোহেল, ইমরান, ফারাবী, হাসান মামুন, নাজমুল, মামুন, জাহিদ, বিপ্লব, আরিফ, সুমন, আমিনুল প্রমুখ।

হামলার পর নুরুল হক নুরসহ আহত ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া আহত বাকি ২৮ জনকে চিকিৎসা শেষে ঢামেক থেকে ছেড়ে দেয়া হয়েছে।এরমধ্যে ফারাবীকে আইসিইউতে রাখা হয়েছে।

ভিপি নুর অভিযোগ করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের নেতৃত্বেই তাদের ওপর হামলা চালানো হয়।

Post Top Ad

Responsive Ads Here