রেকর্ড ভাঙতে ৪ মাসে কোরআন মুখস্ত করল ৮ বছরের শিশু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ডিসেম্বর ২৩, ২০১৯

রেকর্ড ভাঙতে ৪ মাসে কোরআন মুখস্ত করল ৮ বছরের শিশু




সময় সংবাদ ডেস্ক//
ইসমাঈল আযহার: পাকিস্তানে ৪ মাসে সম্পূর্ণ কোরআন মুখস্ত করল আট বছরের শিশু পেশোয়া নামুস। শিশুটি তার সহপাঠীর রেকর্ড ভাঙতেই ৪ মাসে কোরআন মুখস্ত করে।

ডেইলি পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে পেশোয়া নামুসের মা বলেন, পেশোয়া কোরআন হেফজ করার সময় দরজা বন্ধ করে দিতো। এবং যতক্ষণ তার ছবক (নির্দষ্ট অংশ পড়া) না হতো সে দরজা খুলতো না।

পেশোয়ার মা আরও বলেন, একদিন আমি রাত তিনটার সময় উঠে দেখি পেশোয়া নফল নামাজ পড়ে দোয়া করছে। খুব কাঁদছে। এভাবে দিন রাত মেহনত করে পেশোয়া কোরআন মুখস্ত করে। পেশোয়া বড় দুই বোনও কোরআনের হাফেজা।



যেসব বাচ্চারা কোরআন মুখস্ত করছে তাদের উদ্দেশ্য পেশোয়া বলে, তারা যেন কোরআনের আদব করে, সম্মান করে। এবং কোরআন শরীফকে তাদের অন্তরে হেফাজত রাখে।

Post Top Ad

Responsive Ads Here